কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নির্বাচনী পরিবর্তী সহিংসতা কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলায় আহত এমারাত সরদার এর মৃত্যু।


নির্বাচনী পরিবর্তী সহিংসতা কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলায় আহত এমারাত সরদার এর মৃত্যু। মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগমের কর্মী-সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলায় আহত সেই এমারাত সরদারের(৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।এবং তাহার জানাজার নামাজ আজ জহুর বাদ সম্পন্ন হয়েছে। নিহত এমারাত সরদার উপজেলার আলীনগর এলাকার কালীনগর গ্রামের ফজা আলী সরদারের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।এলাকা ও পুলিশ সূত্রে জানাগেছে,বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী আলীনগর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে গত ৮ জানুয়ারী একটি আনন্দ মিছিল বের করা হয়। এ মিছিলটি মিলন সরদারের বাড়ি থেকে ফাসিয়াতলা হাটের দিকে যায়। এসময় পরাজিত আ.লীগের প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের কর্মী আলীনগর ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের লোকজন ওই মিছিলে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এ বোমা হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এমারাত সরদারের ডান হাতের কব্জি উড়ে যায় এবং তার শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত হয়। এসময় আরো ১০ জন সমর্থক আহত হয়। পরে তাদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে এমারাত সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে এবং ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার থেকে এমারাত সরদারের মৃত্যুর খবরে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।


নিহতের বড় ভাই এমদাত সরদার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমার ভাই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় নৌকার প্রার্থীর কর্মী সাহিদ পারভেজের লোকজন বোমা মেরে হত্যা করেছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম জানান, আমার লোকজনের আনন্দ মিছিলে আ.লীগ প্রার্থী গোলাপের লোকজন বোমা মেরেছে। এতে এমারাতের হাতের কব্জি উড়ে গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই প্রশাসনের কাছে। তবে এ ঘটনা অস্বীকার করেন বর্তমান ইউপি চেয়ারম্যান সাহিদ পারভেজ জানান, বোমা মারার বিষয় আমি কিছুই যানি না। আমার জানামতে আমার কোন লোকজন ওই ঘটনা ঘটায়নি। আমি মারামারি কোনমতে পছন্দ করি না। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক ওসি(তদন্ত) মোঃ মাগরুব তৌহিদ জানান, আমরা খবর পেয়েছি আহতের মৃত্যু হয়েছে।

Tag
আরও খবর