কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলা পরিষদ নির্বাচন -মাদারীপুর


কালকিনিতে রফিকুল ও ডাসারে মীর মামুন বিজয়ী

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত কালকিনি উপজেলা অডিটরিয়াম হল ও ডাসার ইউএনও কার্যালয়ে একযোগে এ ভোট গ্রহন চলে। কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় কালকিনি থানা পুলিশ, ডাসার থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ ও বিজিবি নির্বাচনী কেন্দ্রের পাশে উপস্থিত থেকে কড়া নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১৪৬টি ও ডাসার উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬৪টি। দুপুর আড়াইটায় এ নির্বাচনের ফলাফল আনিষ্ঠানিকভাবে ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। এ নির্বাচনে কালকিনি উপজেলায় সদস্য পদে ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম(তালা)। তার নিকটতম প্রতিবন্ধি প্রার্থী আবদুল্লাহ মামুন (অটোরিকশা) ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে ডাসার উপজেলায় মীর মামুন অর রশিদ(হাতী) প্রতীক নিয়ে সদস্য পদে বেসরকারিভাবে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কাশেম টিউবয়েল প্রতীক নিয়ে ১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ডাসারের অন্যন্য প্রার্থীদের মধ্যে যারা পরাজিত হয়েছেন তারা হলেন সৈয়দ বেলায়েত হোসেন তালা প্রতিক নিয়ে ১৩ ভোট পেয়েছেন ও সদস্য প্রার্থী মহাশিন উটপাখি প্রতিক নিয়ে ৯ ভোট পেয়েছেন। কালকিনি, ডাসার ও মাদারীপুর-১ আংশিকে সংরক্ষিত নারী প্রার্থী মোসা: রেকশনা পারভিন বই প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।

Tag
আরও খবর