কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে শরিয়ত উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলায় শরিয়ত উল্লাহ রাজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (০৮ মে) রাতে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মো: জাকারিয়া এই ফলাফল ঘোষণা করেন।


বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ঘোড়া প্রতীক নিয়ে ২৯ হাজার ২৮১ ভোট পেয়েছেন । বর্তমান চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন দোয়াত কলম প্রতীকে নিয়ে ১৩৯৬৮ ভোট,খন্দকার আসরার এলাহী, আনারস প্রতীকে ৩২৫ ভোট পেয়েছেন।


চতুর্থবারের মতো বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীক নিয়ে ৫১৪৩৩ ভোট পেয়ে নার্গিস সুলতানা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণা রানী দাস হাঁস হাঁস মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪৯১ স্বর্ণালী জোয়ারদার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১১২০৩ ভোট ।


পুরুষ ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীক নিয়ে ২৬৬৫৬ ভোট পেয়ে বাবুল রেজা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিনূর টিয়া ২২৪২০ ভোট, কাজী জালাল উদ্দিন তালা প্রতীক নিয়ে পেয়েছেন১৬১৬৭ ভোট, প্রান্ত কুমার চাকি উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন১৫৫২৯ ভোট , এবং মাই ডিয়ার খাইরুল আলম হিসেবে পরিচিত চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ভোট ৬২৫৬।


শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্রে মোট ১ হাজার ২৪৪টি বুথে এ ভোট গ্রহণ হয়। শ্রীপুর উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন ভোটার। 

Tag
আরও খবর