কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


এ উপলক্ষে ৭ নভেম্বর বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। এ সময় র‍্যালীতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য  রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন। 


এর আগে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপি, সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলছুম প্রমুখ। 


এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা শ্রমিকদলের  আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম,

উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে. এম. রোমানুর রহমান (বিপ্লব), সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সী জাহাঙ্গীর হোসেন,  সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন,  সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ লিমন খানসহ  উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


Tag
আরও খবর