কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত


" প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে আজ শনিবার(৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়। 

আলোচনাসভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, প্রতিবন্ধি স্কুল ও প্রতিশ্রুতি কল্যান সংস্থার সভাপতি সুমন মজুমদার ও শ্রীপুর প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। সরকারিভাবে গত ২ জানুযারি জাতীয় সমাজসেবা দিবসের দিন নির্ধারণ থাকলেও ওইদিন রাষ্ট্রীয় শোক থাকায় ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি দিবসটি পালন করা হয়।

Tag
আরও খবর