সিরাজদিখানে ক্রমেই বেড়েই চলেছে যানজট ও দূর্ঘটনা । আর এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে, রাস্তায় ব্যাটারি চালিত মাত্রাতিরিক্ত অটোরিকশা চলাচল ও অদক্ষ চালক । উপজেলার সদর রাস্তা, ইছাপুরা চৌরাস্তা, নিচতলা চৌরাস্তা ও মালখানগর চৌরাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায় দিনের বেলায় তপ্ত দুপুরে তৈরি হয়েছে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ যা প্রায়ই অব্যহত থাকে দীর্ঘসময় । তাছাড়া ফিটনেস বিহীন হালকা যানবাহন হওয়ার কারনে প্রতিনিয়ত বাড়ছে অটোরিকশা দূর্ঘটনা । পঙ্গুত্ব সহ দীর্ঘমেয়াদি অসুস্থতা বরণ করতে হচ্ছে ভুক্তভোগীদের । ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ লাগে বিধায় বাড়ছে বিদ্যুতের ব্যবহার । এমতাবস্থায়, যানজট ও দূর্ঘটনা নিরসনে এ সব যানবাহনের ব্যাবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ ও পরিবহন সংশ্লিষ্টরা । সেই সাথে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ পূর্বক ড্রাইভিং লাইসেন্স প্রদান, যানবাহন রেজিস্ট্রেশন বাধ্যবাধকতা আরোপ সহ রাস্তা কিংবা সড়ক অনুপাতে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী সুধী সমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণ ।
২৪৩ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৬০ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৬৪ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৮৭ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪০১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১৩ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৫৮ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯৪ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে