সিরাজদিখানের কোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মতি মৃধার অসুস্থ স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) কে উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে । আজ সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মহিউদ্দীন আহমেদ মনোয়ারা বেগমের ছেলে সোলায়মান মৃধার হাতে পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু সহ আরো গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ । উল্লেখ্য, মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের মতো জটিল রোগে ভুগছেন । এ ব্যাপারে রোগীর ছেলে সোলায়মান মৃধার কাছে জানতে চাইলে বলেন, মায়ের চিকিৎসার পেছনে পরিবারের সবাই মিলে অনেক অর্থ ব্যয় করেছি । টাকার অভাবে চিকিৎসা করাতে কষ্ট হচ্ছে । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মনোয়ারা বেগমের চিকিৎসা সহায়তা পেয়ে পরিবাররটির সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।
২৪৩ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৬০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৬৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৮৭ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৪০১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪১৩ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫৮ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৪৯৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে