কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উত্তাল পদ্মায় নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, একজনের মৃতদেহ উদ্ধার


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় উত্তাল পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই জন নিখোঁজ হয়েছে । নিখোঁজ সৌম্য দাস ও নুরুল হক নাফিউ দু'জনই ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী । খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে । চার ঘণ্টা অভিযান শেষে সৌম্যের নিথর মৃত দেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ নুরুল হক নাফিউ নামে আরেক শিক্ষার্থী । 


মাওয়া নৌপুলিশ ফারির ইনচার্জ মোঃ মাহবুব হোসেন জানান, গত শুক্রবার ঢাকা থেকে চার বন্ধু মিলে আনুমানিক সকাল এগারোটার দিকে মাওয়া আসে । তারা স্পীডবোটে করে পদ্মানদীতে যায় এবং পদ্মাসেতুর ১৬নং পিয়ারের পাশের চরে ঘুরতে আসে । সেখানে স্পীডবোট থামিয়ে গোসল করতে নেমে দু'জন নিখোঁজ হয় । এ খবরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে এবং বিকাল চারটার দিকে সৌম্যের লাশ উদ্ধার করা হয় । নুরুল হক নাফিউকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন মাহবুব হোসেন । মৃত সব্যসাচী দাস সৌম্য (২৯) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাজন গ্রামের সরোজ দাসের ছেলে এবং নুরুল হক ঢাকার নতুন বাজারের শরিফুল হকের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে । 

আরও খবর