মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে । বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ) -এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কর্তৃক স্বাক্ষরিত গত ২৬ জুন ২০২৩ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে । অনুমোদিত নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন কোলা ইউনিয়ন ছাত্রলীগ'র সাবেক আহ্বায়ক আরিফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ রয়েল ।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ-এর নবগঠিত আংশিক কমিটিতে সহ-সভাপতি পদবীতে রয়েছেন যথাক্রমে মহসিন রেজা ও শাহ আলম আসাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদবীতে রয়েছেন যথাক্রমে মোঃ মহসিন ও সৈকত মাহমুদ । এছাড়াও মোঃ ওয়াসিম কে সাংগঠনিক সম্পাদক পদবীতে স্থান দেয়া হয় । জানা যায়, নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে ।
২৪৩ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৬০ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৩৬৪ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৮৭ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪০১ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪১৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫৮ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৯৪ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে