আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ও বিএনপি কে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে । সমাবেশ কে কেন্দ্র করে যে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকেই ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে ।
মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থান পর্যবেক্ষণে দেখা যায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী,সিরাজদিখানের নিমতলা,পদ্মা উত্তর থানার চৌরাস্তা,লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরিঘাট পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন । হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, পুলিশের ক্রাইম শাখা হতে চেক পোস্টগুলো বসানো হয়েছে । আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কোন চেকপোস্ট বসানো হয়নি, আমরা মহাসড়কের নিরাপত্তায় আমাদের নিয়মিত টহল জোরদার রেখেছি ।
২৪৩ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৬০ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৬৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৮৭ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪০১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১৩ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৫৮ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে