কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা হতে ১ টি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অংকন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি সোমবার  রাত ৩ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অংকন শহরের কোটগাঁও এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টারের ভাগ্নে । সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।


মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হলে অস্ত্র ও গুলিসহ অংকনকে গ্রেফতার করে পুলিশ । তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।


এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে । মামলা শেষে তাকে আদালতে প্রেরণ  করা হবে।

আরও খবর