"ছি'' মো: আরিফুল ইসলাম (রঞ্জু) _ওরে গদা.. চললি কোথায়- সাত সকালে তুই? যাচ্ছি রে ভাই শ্বশুর বাড়ি সঙ্গে নিয়ে পান সুপারি। আর নিয়েছি দৈয়েরহাড়ি। সন্দেশ কেজি দুই! মাছটা বড় পেলাম না রে পেয়েছি যা এই বাজারে- বাধ্য হয়েই নিলাম তারে। ছ''কেজির এক রুই! শশুর খাচ্ছেন এত কিছু বাবা খাচ্ছেন কি? বৃদ্ধাশ্রমে কেমন আছেন- খবর রাখিস নি? কুলাঙ্গার এক ছেলে রে তুই ছি'রে গদা....ছি'!
১১ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৯ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৩৬ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৪১ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে