কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পত্নীতলায় নোউ ক্যান্সার ও গ্রামীণফোনের পার্টনারশিপ ও সিম বিতরণ অনুষ্ঠিত

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নোউ ক্যান্সার ফোরাম ও গ্রামীণফোন এর পার্টনারশিপ ও সিম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নজিপুর পৌরসভার সরদারপাড়া মোড়ে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তদুপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। নোউ ক্যান্সারের প্রকল্প পরিচালক শাকিল রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিম বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রাজশাহী বিভাগের হেড অফ ইমার্জিং একাউন্টস এরশাদুল হক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কি একাউন্টস ম্যানেজার সুব্রত কল্যাণ শীল, বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর বিধান কুমার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তৌকীর আহমেদ, নোউ ক্যান্সার ফোরামের সেলফ কেয়ার প্রকল্পের পরিচালক মাসুমুল হক সিয়াম, খাদিজাতুল কুবরা মুক্তা, নোউ ক্যান্সারের এক্সিকিউটিভ হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমূখ। সদস্য মোসতারি রাব্বানী, হাসিনা খাতুন, ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এর পরিচালক গুলশান আরা, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। নোউ ক্যান্সার ফোরামের সেলফ কেয়ার কর্মসূচির ১৫০ জন স্বেচ্ছাব্রতির প্রত্যেকের জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে কর্পোরেট সিম প্রদান করা হয়। নোউ ক্যান্সার ফোরাম পত্নীতলা এবং ধামইরহাট উপজেলায় ক্যান্সার সহ দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কাউন্সিলিং করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বজনীন স্বাস্থ্য সেবার অংশ হিসেবে নোউ ক্যান্সার ফোরাম নাগরিকদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে সেলফ কেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির লক্ষ্য অর্জনে পার্টনারশিপ গড়ে তোলার অংশ হিসেবে গ্রামীণফোনের সাথে সিম বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হলো।
Tag
আরও খবর






পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬

৩৬ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে