নওগাঁয় ডিবি'র অভিযানে হেরোইনসহ আটক-১
নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১শ' গ্রাম হেরোইনসহ একজন আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বেলা দেরটারদিকে নওগাঁ জেলা সদর মডেল থানাধীন রজাকপুর ডানা পার্ক এলাকায় অভিযান চালিয়ে ১শ' গ্রাম হেরোইন সহ ইকরামুল (৩৬) নামে একজনকে আটক করেন। আটককৃত ইকরামুল হলেন, রাজশাহী জেলার গোদাগারী থানাধীন মাটিকাটা ভাটা এলাকার আঃ মান্নানের ছেলে। হেরোইন সহ একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এব্যাপারে মামলার পস্তুতি প্রক্রিয়াধীন এছাড়াও জেলা পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করেছে। মাদক বিরোধী অভিযানে তিনি জনগণের কাছ থেকে তথ্য ও সহযোগীতা আশা করেন।
১১ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪১ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে