চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত

"For Climate. For Our Future." "জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য'' মূল সুরকে কেন্দ্র করে নওগাঁর পত্নীতলা উপজেলার শ্যামবাটি গ্রামে বিশ্ব পরিবেশ দিবস ও আলোচনা সভা এবং গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল দশটায় সান্তালী, ভাষা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামবাটিতে এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মধইল শাখার আয়োজনে দিবস টি পালিত হয়। উক্ত পরিবেশ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিফাত আরা, উপজেলা নির্বাহী অফিসার পত্নীতলা, নওগাঁ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসাহাক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, পত্নীতলা, নওগাঁ। এছাড়া উপস্থিত ছিলেন পত্নীতলার গ্রাম কমিটির সদস্যবৃন্দ ও সিবিও সদস্যবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন এসআইএল এর এরিয়া ম্যানেজার, রিন্টু মার্ডী, মাথিয়াস হেমরম, পবিত্র মালী। প্রধান অতিথি রিফাত আরা, উপজেলা নির্বাহী অফিসার বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণা করার জন্য উৎসাহ প্রদান শেষে উপস্থিত ২৫০ জনের মাঝে বনজ, ফলজ, ঔষধি গাছ (নিম, পেয়ারা, মেহগনি) গাছ বিতরন করেন এবং সান্তালী ভাষা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ফলজ গাছ রোপন করেন। এছড়াও বিশেষ অতিথি ও সিবিও সদস্যবৃন্দ, গ্রাম কমিটির প্রধানগন দিবসকে কেন্দ্র করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে রিন্টু মার্ডী, এসআইএল এর পক্ষ থেকে পরিবেশ দিবসের শুভেচ্ছা জানান এবং এসআইএল পরিচিত ও পরিবেশ দিবসের উপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন বর্তমানে বিশ্ব জলবায়ু পরিস্থিতি উদ্বেগজনক। শিল্পোন্নত দেশসমূহের লাগামহীন কার্বন নিঃসারণের ফলে বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মেরু অঞ্চলের বরফগলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অসময়ে অতিবৃষ্টি বা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা দেশসমূহের মধ্যে অন্যতম। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, আকস্মিক বন্যা এবং সাইক্লোনের মতো বিপর্যয় আমাদের জনজীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। প্রকৃতপক্ষে প্রকৃতি তার আপন নিয়মেই চলতে ভালোবাসে। কিন্তু মানবজাতি যখন সেই নিয়মে হস্তক্ষেপ করে তখন প্রকৃতি তার নির্মম প্রতিশোধ নেয়। বর্তমান জলবায়ু বিপর্যয় এক জ্বলন্ত প্রমাণ। তবে এই মহাসংকট হইতে পরিত্রাণের অন্যতম এবং সবচাইতে সহজ উপায় হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির।
Tag
আরও খবর




জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

১২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে