দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?


নওগাঁর বদলগাছী সদর হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং সরকারি রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের দাবি, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রভাবশালী মহল খাজনা আদায় করছে। এতে সরকারের প্রকৃত রাজস্ব আদায় এবং অর্থের স্বচ্ছ ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিগ্রহণকৃত (গভঃ একোয়ার্ড স্টেট) বদলগাছী সদর হাট ও বাজার খাস আদায়ের আওতাভুক্ত হলেও উপজেলা প্রশাসনের কার্যকর তদারকির অভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবর্তে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের লোকজন খাজনা আদায় করছেন। ফলে হাট পরিচালনা ও খাজনা আদায়ের পুরো প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রাইহান গিটারের অনুসারীরা হাটে বিভিন্ন খাত থেকে খাজনা আদায় করছেন। তবে হাটের কোথাও সরকার নির্ধারিত খাজনার হার বা মূল্য তালিকা টানানো হয়নি। ফলে কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায় করা হচ্ছে এবং আদায়কৃত অর্থের সরকারি হিসাব নিয়েও রয়েছে ধোঁয়াশা।

এদিকে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের দাবি, সরকারিভাবে ৪০ কেজিতে এক মণ হিসেবে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের প্রচলন থাকলেও বদলগাছী সদর হাটে ৪২ থেকে ৪৩ কেজিতে এক মণ ধরা হচ্ছে। এর পাশাপাশি প্রতি মণে ২০ টাকা করে খাজনা আদায় করা হচ্ছে, যা কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

কৃষক মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,

"আমার কাছ থেকে ৪২ কেজিতে এক মণ ধরা হয়েছে এবং প্রতি মণে ২০ টাকা খাজনা নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্য তালিকা না থাকায় তারা ইচ্ছামতো খাজনা আদায় করছে।"

আরেক কৃষক আব্দুল মতিন বলেন,

"পণ্যের দাম কম, অথচ ৪২ কেজিতে মণ ধরে খাজনা নেওয়া হচ্ছে। ভ্যানভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে উৎপাদন খরচই উঠছে না। আমরা লোকসানের মধ্যে আছি।"

খাজনা আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট আবু আল আশারী নামে এক ব্যক্তি সাংবাদিকদের জানান,

"হাটটি খাস আদায়ের আওতায় রয়েছে। তবে আবু রাইহান গিটার অফিস থেকে লীজ নিয়েছেন বলে আমরা জেনেছি।"

তবে এ বিষয়ে আবু রাইহান গিটারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে সাক্ষাতে কথা বলবো।" এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সরেজমিনে দেখা যায়, হাটে খাজনা আদায়ের সময় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি ছিল না। অথচ রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের উপস্থিতিতে খাজনা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া কোথাও সরকার নির্ধারিত খাজনা বা মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।

এ বিষয়ে খাস আদায়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবু রায়হান বলেন,

"আমি ছোট কর্মচারী। খাস আদায় এবং চার্ট টানানোর বিষয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা করে জানাতে পারবো।"

সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন,

"হাট-বাজার ইজারা ও খাস আদায় সংক্রান্ত বিষয়গুলো ইউএনও অফিসের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। এ বিষয়ে ইউএনও মহোদয়ই বিস্তারিত বলতে পারবেন।"

অন্যদিকে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন,

"বদলগাছী সদর হাট ও বাজারে খাস খাজনা আদায় করা হচ্ছে। খাজনা আদায়ের সময় সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল না।"

বিএনপি নেতা-কর্মীদের খাজনা আদায় ও হাট নিয়ন্ত্রণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,

"এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে আমার জানা নেই।"

তিনি আরও জানান, খাস আদায়ের দায়িত্বে সহকারী তহশিলদার রয়েছেন এবং আগামী মাসের মধ্যে হাটে সরকার নির্ধারিত মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হবে।

তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নামমাত্র অর্থ সরকারি কোষাগারে জমা দেখিয়ে বাকি অর্থ আত্মসাৎ অথবা অনিয়মের মাধ্যমে বণ্টন করা হচ্ছে। যদিও এই অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনো নথিপত্র যাচাই করা সম্ভব হয়নি।

এ অবস্থায় বদলগাছী সদর হাটে খাস খাজনা আদায়, সরকারি রাজস্ব জমা এবং হাট পরিচালনার সার্বিক বিষয় তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও খবর



জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

১০ দিন ৪১ মিনিট আগে



সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে

১৬ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে