দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের

পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের

মোঃ দেলোয়ার হোসেন শিমুল, 

নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে ফউজিয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও ওসমান আলীর স্ত্রী , স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর নিজ বাড়ির শয়নকক্ষে জায়নামাজের ওপর বিশ্রাম নিচ্ছিলেন ফউজিয়া বেগম। এ সময় পুত্রবধূর ডাকে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জায়নামাজের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সাপের কামড়ের পর তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পরিবর্তে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করতে গিয়ে বেশ কিছু মূল্যবান সময় নষ্ট হয়। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই শরীরে বিষক্রিয়া মারাত্মক আকার ধারণ করে। এরপরও জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে যাওয়ায় চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়েছে। শুরুতেই হাসপাতালে নেওয়া হলে রোগীকে বাঁচানোর সম্ভাবনা আরও বেশি থাকতে পারত।

এ ঘটনায় চিকিৎসকরা পুনরায় সতর্ক করে বলেছেন, সাপে কামড়ালে কোনো অবস্থাতেই ঝাড়ফুঁক, তাবিজ-কবজ বা ওঝার ওপর নির্ভর করা উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম নিশ্চিত করাই জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

Tag
আরও খবর



জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

৯ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে