দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ডোমারে নতুন হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

নীলফামারীর ডোমারে এবছরের পবিত্র হজ্জ্ব পালন করা নতুন হাজীদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২শে আগস্ট) সকাল ১০টায় ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের তৃতীয় তলায় ডোমার উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে নতুন হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ সামছুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও সম্পাদক আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা হাজী কল্যাণ সমিতির উপদেষ্টা ও সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুসলিম উদ্দিন, নীলফামারী সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কাসেমী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, হজ্জ্ব পালনের উদ্দেশ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে যদি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে যারা নতুন হাজী হিসেবে হজ্জ্ব করতে যাবে তাদের জন্য অনেক সুবিধা হবে। সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে, আরো অনেক মানুষ হজ্জ্ব পালনে সুযোগ পাবে। পাশাপাশি সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে, হাজীদের জন্য উপকার হবে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া হাজীদের সংবর্ধনা অনুষ্ঠানে তদারকি করেন আলহাজ্ব জহিরুল হাসান দিপু। এবারের ৪২ জন নতুন হাজীকে ‘এসো কাবার পথে’ নামের একটি বই ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে নীলফামারী জেলার প্রত্যেক উপজেলার হাজী কল্যাণ সমিতির প্রতিনিধি ও ডোমার উপজেলার নতুন-পুরাতন সহ প্রায় দুই শতাধিক হাজী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও হাজীগণের জন্য বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন—ডোমার উপজেলা হাজী কল্যাণ সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম। পরে, সকল হাজী একত্রিত হয়ে মসজিদের তৃতীয় তলায় জোহরের নামাজ আদায় করেন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৭০ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

১৭৩ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে