গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

ডোমারে চেয়ারম্যানের উদ্যোগে সেতুর নিচে ময়লা-আবর্জনায় বাঁধাগ্রস্ত পানি প্রবাহ পথ পরিষ্কার

গত কয়েকদিনের প্রবল বর্ষণে নীলফামারীর ডোমার উপজেলার কলমদার নদীর পানি বেড়ে গিয়ে সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সেতুটির নিচের ক্যানেলের ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান রাসেল।


রবিবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ হাটের পার্শ্বে বাঁশের পুল এলাকায় আগে থেকে ভাঙা সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়ায় ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা শ্রমিক ও স্বেচ্ছাসেবক দিয়ে সেতুটির তলদেশের সকল ময়লা-আবর্জনা সরিয়ে নেন।


এতে সেতুর উপর দিয়ে পানি প্রবাহ কমে গিয়ে ভারী বর্ষণে বেড়ে যাওয়া কলমদার নদীর পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। জনদুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তবে সেতুটি দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের ভোগান্তি লাঘবের দাবি জানান তারা।


এবিষয়ে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা জানান, ভারী বর্ষণের কারণে সবজায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একইভাবে, কলমদার নদীর পানি বেড়ে গিয়ে বাঁশেরপুল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ঘটনাটি জানার পর তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে সেতুটির ৩টি ক্যানেল সদৃশ প্রবাহ পথে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোহ নিই। দ্রুত সেতুটি পুনঃনির্মাণের জন্য কাজ করা হবে।

আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৭২ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে