কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা অক্টোবর) উপজেলার মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের সমর্থনে মোঃ রাকিব হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ হাফিজুল হক, মিস্টার আলী, নাজমুল হক, শফিকুল ইসলাম সাবুল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফরিদা বেগম প্রমূখ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গত সোমবার (২৫শে সেপ্টেম্বর) মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন এবং মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রাকিব হাসান জানান, আগামীতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধন ও ছাত্র-ছাত্রীদের পড়াশুনার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে কাজ করতে চান তিনি।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে