কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে ৫ নবজাতককে সিভিল সার্জনের উপহার প্রদান

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী পাঁচজন মহিলার সিজারিয়ান পদ্ধতিতে প্রসবকৃত নবজাতক শিশুদের সৌজন্য উপহার প্রদান করেছেন সিভিল সার্জন।

বুধবার (৪ঠা অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি ও কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শন শেষে একই দিনে ৫টি সিজারিয়ান অপারেশনে জন্মগ্রহণকৃত শিশুদের সৌজন্য উপহার প্রদান করেছেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। এসময় প্রসূতি মায়েদের সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্যসেবা সম্পর্কিত পরামর্শ প্রদান করেন তিনি।

উপহার প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) আকলিমা বেগম প্রমূখ সহ মিডওয়াইভ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শন শেষে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ সহ নিয়মিত সিজারিয়ান অপারেশন কার্যক্রমের জন্য কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্স ও মিডওয়াইভদের ধন্যবাদ জানান সিভিল সার্জন।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে