ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত এনায়েত হোসেন নয়নের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (১৩ই ডিসেম্বর) বাদ জোহর উপজেলার চিকনমাটি মধ্য ধনীপাড়ার হোসেন ভবনে নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার পরিবার।
এসময় প্রয়াত এনায়েত হোসেন নয়নের স্মৃতিচারণ করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ও তাঁর ছোটভাই মোঃ এবাদত হোসেন চঞ্চল।
দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ এলাকাবাসীর উপস্থিতিতে মরহুম এনায়েত হোসেন নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
১৮ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে