কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মেডিকেলে চান্সপ্রাপ্ত জীমকে ফুলেল শুভেচ্ছা প্রদান

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান জিনাত জাহান জীমকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোমবার (১২ই ফেব্রুয়ারী) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে জিনাত জাহান জীমের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম রিমুন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীর, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইমন হোসেন সুমন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দরা।

জিনাত জাহান জীম মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধাতালিকায় ২,৭২৮ তম স্থান অর্জন করেছেন। তিনি ডোমারের মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসি শেষ করেন।

ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম হোসেনের কন্যা জিনাত জাহান জীম সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে