কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভাষা শহিদ স্মরণে ডোমারে ছাত্রলীগের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে বায়ান্নর ভাষা আন্দোলনের সকল শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে নীলফামারীর ডোমার উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদীতে পৃথকভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ছাত্রলীগের ডোমার উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার নেতা-কর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শিহাব হাসান শাসন, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউল কবীর জিয়া, ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আলী লিখন, ৮নং ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সবুজ ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ মেহেরাব হোসেন শিশির, আজমির রহমান রিশাদ, মোঃ সোহেল রানা প্রমুখ।

অপরদিকে, ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপন ও সাধারণ সম্পাদক অনুরাগ সাহা পিয়ালের নেতৃত্বে পৃথকভাবে দুটি গ্রুপ পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া, ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন—ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাহাত ইসলাম ছোটন, ছাত্রলীগ নেতা মোঃ শান্ত ইসলাম, নয়ন ইসলাম, আকাশ ইসলাম মুন্না, সুজন দাস, নাজমুল হাসান, রাকিব ইসলাম, মোঃ আতিকুর রহমান রাতুল প্রমুখ।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে