কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রংপুরের নর্দার্ন প্রোগ্রেসিভ এসোসিয়েটস লিমিটেডের উদ্যোগে নীলফামারীর ডোমারে কিন্ডারগার্টেনের ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ২টি কেন্দ্রে যথাক্রমে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোমনাতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। দুই কেন্দ্রে মোট ৫১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (ডোমার-১) কেন্দ্রে ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহ্‌ কোরাইশী ও গোমনাতী উচ্চ বিদ্যালয় (ডোমার-২) কেন্দ্রে আমবাড়ীর ওয়েসিস কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোমিনুর রহমান ডালিম কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরীক্ষা নিয়ন্ত্রক সুত্রে জানা যায়, এবারের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ডোমার আইডিয়াল একাডেমি, লাইফ লাইন পাবলিক স্কুল, ওয়েসিস কিন্ডার গার্টেন, ইউনিক আজিজ স্কুল, গোমনাতী মডেল একাডেমি, আল-হেরা শিশু একাডেমি সহ উপজেলার ৯টি বিদ্যালয়ের ৫১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে