কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে বেসরকারি হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

জনস্বার্থে সেবার মানোন্নয়নে ভূমিকা রাখা সহ সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানাতে ও পর্যবেক্ষণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে স্থাপিত নতুন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন। বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরের মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে আসেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ মোঃ আতিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ। পরিদর্শনকালে নবনির্মিত বেসরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নিবন্ধিত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সহ অবকাঠামো উন্নয়নের নির্দেশনা প্রদান করে জেলা সিভিল সার্জন। এছাড়া জনস্বার্থে সেবার মানোন্নয়নের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানা তিনি।
Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে