“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুকুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য নিয়ে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্বী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ লুৎফর রহমান। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম আজম প্রমুখ। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো হয়। এরপরে উপজেলা পরিষদ চত্বরে একটি বণার্ঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
১৮ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৪ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩৪ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে