কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আটোয়ারী উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 " সুখী কৃষক, সুখী দেশ, শেখ হাসিনার সোনার বাংলাদেশ "এই শ্লোগানকে সামনে রেখে তৃণমূল কৃষক লীগকে সু-সংগঠিত করতে বাংলাদেশ কৃষক লীগ, পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক লীগের আয়োজনে শনিবার (১৩ মে) সন্ধ্যায় ৭টায় উপজেলা পরিষদ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান গোলাপ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু হক প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আবুল লতিফ তারিন।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও বিশেষ বক্তা জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আজিজার রহমান আজু।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল গফুর, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মকলেছার রহমান ও হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক জয়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর রশিদ বিপ্লব সহ উপজেলার ছয় ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।

এসময় সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কৃষি ও কৃষক ছাড়া দেশ জাতির উন্নয়ন সম্ভব না। এই কারণে কৃষক লীগ আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আরও খবর