কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

পঞ্চগড়ে ভারতীয় বিএসএফের গুলিতে ১ জন নিহত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ১০ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫২ এর ২ নম্বর সাব পিলারের ১০০ গজ ভিতরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে নুর ইসলাম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এলাকার একটি চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার আব্দুল জব্বারের ছেলে। মৃত নুর ইসলাম সীমান্তে গরু চোরাকারবারি করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নূর-ই-আলম বলেন, গভীর রাতে গুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। সকালের দিকে একটি মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি চোরাকারবারি। তিনি অবৈধপথে গরু পারাপার করতেন। বিএসএফের গুলিতে তার মৃত্যু হতে পারে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, বাংলাদেশের ঘাগড়া ও ভারতের বেরুবাড়ি সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের চোখের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কথা বলতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জেনেছি বুধবার রাতে ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারি গরু পারাপারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যকে তারা আক্রমণ করে। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর