কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গাঁজা সহ দুইজন আটক।

পঞ্চগড়ে গাঁজা সহ মাদক ব্যাবসায়ী আটক।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জুলফিকার হোসেন ওরফে রানা (২৬) ও মোঃ আনোয়ার হোসেন ওরফে মিঠুন মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। 

৩০ সেপ্টেম্বর শনিবার রাতে তেঁতুলিয়া উপজেলা বাজারে গাঁজা বিক্রয়ের সময় গাঁজাসহ জুলফিকার হোসেন ওরফে রানা ও আনোয়ার হোসেন ওরফে মিঠুন মিয়াকে ধাওয়া করে হাতেনাতে আটক করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ এস আই (নিঃ) তপন কুমার রায় সঙ্গীয় এ এস আই মোঃ ওমর ফারুক, কং/২৮৬ মোঃ আলমগীর, কং/২৩৮ মোঃ সোহরাব, কং/৪২৩ মোঃ ইমরান হোসেন, কং/৩৯৯ হুমায়ুন কবির, ড্রাইঃ কং/৩৭৫ মোঃ রবিউল ইসলাম সহ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে তেঁতুলিয়া থানাধীন তেঁতুলিয়া চৌরাস্তা বাজারস্থ নুরজাহান হোটেলের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ রফিকুল ইসলাম এর বন্ধ পানের দোকানের সামনে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিত টের পেয়ে কয়েকজন বখাটে দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। এসময় এস আই (নিঃ) তপন কুমার রায় সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় মোঃ জুলফিকার হোসেন ওরফে রানা ও মোঃ আনোয়ার হোসেন ওরফে মিঠুন মিয়াকে আটক করে এবং অন্য কয়েকজন বখাটে মাদকসেবী দৌড়ে পালিয়ে যায়। তেঁতুলিয়া উপজেলা সদর বাজারে এই অভিযানে আটককৃত মোঃ জুলফিকার হোসেন ওরফে রানা (২৬), পিতা মোঃ ফজলুল হক, এবং মোঃ আনোয়ার হোসেন ওরফে মিঠুন মিয়া (২৪), পিতা মোঃ আব্দুর রহমান, উভয়েই উপজেলার মাঝিপাড়া গ্ৰামের বাসিন্দা।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে নিয়মিত ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও খবর