নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় ভারতের সীমানার ভিতরে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর গুলিতে আইনুল হক (৩০) নামক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার (১লা নভেম্বর) ভোররাতে ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশেমগঞ্জ এলাকার ৪৪৮ নং পিলারের কাছে ভারতের সীমানার অভ্যন্তরে ফকিরগঞ্জ গ্রামের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত আইনুল হক দীর্ঘদিন ধরে এলাকায় গরুর ব্যবসা করতো বুধবার ভোররাতে নিহতের পরিবারসহ স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। এদিকে রাতে আইনুলকে তার পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে ভারতের অভ্যন্তরে আইনুলের মরদেহ পড়ে থাকতে দেখে তারা। ঘটনার পর মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ইতিপূর্বে গত অক্টোবর মাসেও তেঁতুলিয়ার রনচন্ডীর ইসলামপুর এলাকায় ভারতের সিমান্তে বিএসএফ এর গুলিতে মোঃ আক্কাস আলি নামক এক যুবকের মৃত্যু হয়েছিল।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত-ই খুদা (মিলন) বলেন, ‘বিএসএফ যুবকের মরদেহ নিয়ে গেছে, তাই আইনি প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় ছাড়া মরদেহ নিয়ে আসার সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘ভারতের শূন্যরেখায় একটি মরদেহ দেখা যায়। মরদেহ শনাক্তের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি মরদেহ আনার জন্য আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও খবর