কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু'জন নিহত।

সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু'জন নিহত।


৫ জুন বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় এক শিশু এবং ঐদিনই রাতে উপজেলার ভজনপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়।

নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ওরিফন বেগম (৬০) ও তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সিফাত (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া (তেঁতুলিয়া ডিগ্রি কলেজ) এলাকার আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সিফাত। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে

রাত ৮ টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকার পুরাতন সিনেমা হল (লাভলি টকিজ) এর সামনে মহাসড়ক পার হওয়ার সময় ভজনপুর বাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধা ওরিফন বেগমকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহোযোগিতায় পুলিশ ওই বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন খান ও তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর