কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আটোয়ারীতে জুয়ার আসর থেকে তিন জুয়ারু আটক

 পঞ্চগড়ের আটোয়ারীতে জোয়ার আসর থেকে তিনজন জোয়ারুকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রোববার এক জানুয়ারি রাত প্রায় সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের এর ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা'র দিকনির্দেশনা মোতাবেক এস.আই সাগর আলী'র নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে উপজেলা রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেতুলতলা এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলার আসর থেকে তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়ারু দৌড়ে পালিয়ে যান।

আটককৃতরা হলো, রাধানগর ইউনিয়নের রসিয়া গ্রামের ওহিরুল ইসলামের পুত্র শাহ্ আলম (৩৯), রাধানগর নেংরীপাড়া গ্রামের কুলেশ্বর চন্দ্রের পুত্র নরোত্তম চন্দ্র (৪০) ও দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র আমিনুর রহমান (৪২)।

মামলায় আসামি ভুক্ত পলাতক আসামীরা হলো রাধানগর নেংরীপাড়া গ্রামের মইনুল ইসলামের পুত্র মোঃ হবিবর রহমান (৩৫), দুহসহ বুড়াবন্দর গ্রামের মোঃ রাসেল(২৬) সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন।

এ সময় জোয়ার আসর থেকে তাসের একটি প্যাকেট, ১৮০০/= টাকা, একটি বসার চট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

থানার ওসি সোহেল রানা- জুয়ারু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি মোঃ সোহেল রানা জুয়ারু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান এবং এ ঘটনায় আটককৃত আসামীদের সোমবার ( ২ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর