কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বর্ণাঢ্য আয়োজনে গলাচিপায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত।

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬) আগস্ট বিকেল ৫ টায় গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী কমিটির আয়োজনে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বর্ণিল সাজে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, শিশু, বৃদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।


এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল,  সদস্য সচিব মো. আবুল হোসেন, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত,  শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার সভাপতি অসীম কর্মকার, সাধারণ সম্পাদক ধ্রব লাল বণিক, সাংগঠনিক সম্পাদক সুখরঞ্জন কর্মকার,  পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শোভাযাত্রার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও ইসলামি ছাত্র আন্দোলনের সেচ্ছাসেবক দল কাজ করে।

আরও খবর
গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা

১২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে





গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে