কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গণঅধিকার পরিষদের নিবন্ধনে নুরের জন্মভূমি গলাচিপায় আনন্দ মিছিল।

তারুণ্য নির্ভর ছাত্র জনতার রাজনেতিক দল গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) কতৃক নিবন্ধন ও প্রতিক প্রাপ্তিতে নুরুল হক নুরের জন্মভূমি গলাচিপায় আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় পৌর শহরের কাজী মসজিদের সামনের সড়ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাব রেজিস্ট্রার অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন নেতারা। এসময় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে আনন্দে মিছিলে প্রায় ৫শত কর্মী সমর্থক অংশ নেয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের জেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাই গাজী, গণধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির সভাপতি মো,.  হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, যুব অধিকারের উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান, শ্রমিক অধিকারের সদস্য সচিব আমির হোসেন ও যুগ্ন আহবায়ক নাজমুল হাসান, সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মী সমর্থক। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের নানা তালবাহানায় এতদিন নিবন্ধন আটকে ছিল। ছাত্র জনতার সংগ্রামের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে আমরা খুশি হয়েছি। বক্তারা আগামীর রাষ্ট্র প্রতিষ্ঠায় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদের নেতৃত্বে ট্রাক মার্কা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও খবর
গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা

১২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে





গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে