কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার-১



রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী সাইফুল মন্ডলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়ার মান্নান মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মোঃ ইবাদ শেখের দায়েরকৃত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মামলায় অন্যান্য আসামীরা হলো, একই এলাকার মৃত দাগু মন্ডলের ছেলে মোঃ মান্নান মন্ডল এবং তার স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে তানভির মন্ডল, সজিব মন্ডল।

গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, হত্যা চেষ্টার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও খবর