কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি- বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা।

অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি- বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মীদের সংগঠন অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ ঘটিকার সময় দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের সভা কক্ষে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মজিবুর রহমান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (শিক্ষা)শেখ রাজিব, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লালটু, জনকন্ঠ ও দেশ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছাঃ ফরিদা পারভীন, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মর্জিনা বেগম সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হলে, সংগঠনের নিয়ম অনুযায়ী দ্বি-বার্ষিক সাধারণ সভা নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৭ জন । দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এর সঙ্গে আরো দুইজন নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন তারা হলেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: প্রান্ত দাস, দৈনিক সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করেন। এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন দ্বি- বার্ষিক নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভানেত্রী নির্বাচিত হয়েছে মোছাঃ ফরিদা পারভীন, সহ সভানেত্রী নির্বাচিত হয়েছে মোছাঃ শাহনাজ বেগম ও তাসলিমা বেগম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্জিনা বেগম (ময়না), সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছাঃ দেবী বেগম, কোষাধ্যক্ষ জেলি বেগম, কার্যকরী সদস্য মোছাঃ পূর্ণিমা বেগম, কার্যকরী সদস্য সেলিনা বেগম, কার্যকরী সদস্য সুফিয়া বেগম, কার্যকরী সদস্য হাসিনা খাতুন, কার্যকরী সদস্য মোছাঃ মিনু নির্বাচিত হয়েছেন। এ সবার শেষে সকলকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
আরও খবর