কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০১ এপ্রিল)সকাল সাড়ে নয়টার সময় শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব ভবনের ৩য় তলায় গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আয়োজনে নবীন বরণ, প্রয়াত ইঞ্জিনিয়ারদের মরণোত্তর সম্মাননা স্মারক, প্রবীণ ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শফিক মন্ডলের সভাপতিত্বে , ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান রনি সঞ্চালনায় উপস্তিত ছিলেন, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রাজবাড়ী পৌরসভার ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক ,মীর আক্তার হোসেন লিমিটেডের ডেপুটি প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ফকির আব্দুল মান্নান,অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার(এলজিইডি) মোঃ আঃ মালেক মিয়া,অবসর প্রাপ্ত উপ-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ট্রেনার মোঃ ইউনুস আলী,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আঃ হালিম মোল্লা,হেলাল উদ্দিন আহমেদ,মোঃ রশিদ নওশাদ,মোঃ মাহবুব আলম ,ঝিনাইদাহ ওজোপাডিকোর উপ সহকারী প্রকৌশলী ইশারত খাঁ,মাদারীপুর পল্লী বিদুৎ সমিতির এজিএম(ই এন্ড সি) আবুহক আপন সরদার সহ অনন্যরা সমাপনী বক্তব্য দেন ইঞ্জিনিয়ার জুয়েল বাহাদুর। এসময় বক্তরা বলেন ,আমাদের গোয়ালন্দ ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের সাথে পরিচয় ছিল না। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবার সাথে সবার পরিচয় থাকা জরুরী, আমাদের সবারই কোনো না কোনো সময় প্রয়োজন হয়। আমাদের এই ঈদের সময় যে দেখা হয় এটা আমাদের একটা আত্মার বন্ধন তৈরি করে যা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সবার নেটওয়ার্ক যদি একসাথে চলে তাহলে গোয়ালন্দকে আরো উন্নত এবং গোয়ালন্দে অনেক কিছু করা সম্ভব। আজকে খুবই ভালো লাগছে আমরা সবাই একত্রিত হতে পেরে। আমরা অনেকেই অনেককে চিনতাম না কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকেরই চিনতে পেরেছি। আমরা সবাইকে চিনে রাখলে ভবিষ্যতে আমাদের জন্য উপকার হবে। আমাদের চাকরির জটিলতা থেকে কিছুটা হলেও আমরা সাহায্য করতে পারি। এসময় নবীন বরণ, প্রয়াত ইঞ্জিনিয়ারদের মরণোত্তর সম্মাননা স্মারক, প্রবীণ ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা সম্মাননা প্রদান করা হয়।
আরও খবর