কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজবাড়ীর গোয়ালন্দে ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রাজবাড়ীর গোয়ালন্দে ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রাজবাড়ীর গোয়ালন্দে ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৩ (তিপ্পান্ন) পুরিয়া হেরোইনসহ নুরু শেখ (২৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ মে) রাত ৮টা ৫ মিনিটের সময় দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত নুরু শেখ গোয়ালন্দ উপজেলার কাজী পাড়া এলাকার বাসিন্দা এবং বাবু শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাস টার্মিনালের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৩ পুরিয়া হেরোইন।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,"মাদক নির্মূল ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

আরও খবর