কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অতিরিক্ত ওজন বহনে ৫ ট্রাকে দণ্ড, গোয়ালন্দে প্রশাসনের অভিযান

অতিরিক্ত ওজন বহনে ৫ ট্রাকে দণ্ড, গোয়ালন্দে প্রশাসনের অভিযান গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অতিরিক্ত ওজন বহনের দায়ে ৫টি ট্রাককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শুক্রবার( ৯ মে )দিবাগত রাত ১২ টার সময় এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, মহাসড়কের ওয়েট স্কেল পয়েন্টে অভিযান চালিয়ে ওভারলোড পরিবহন করা ট্রাকগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৫ ধারায় মোট ৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। এ অর্থদণ্ড আরোপ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান জানান, মহাসড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ওজন পরিবহন মহাসড়কের মারাত্মক ক্ষতি করে, যার প্রভাব পড়ে যান চলাচলে এবং সাধারণ মানুষের নিরাপত্তায়। তিনি আরও বলেন, “অতিরিক্ত ওজন বহন রোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” প্রশাসনের পক্ষ থেকে সকল পরিবহন চালক ও মালিকদের নিয়ম মেনে গাড়ি পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আরও খবর