কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দে চোরাই গরু–পিকআপসহ গরু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে চোরাই গরু–পিকআপসহ গরু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপভ্যানসহ আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার দুই চোরাচালানকারী হলেন—গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) এবং নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি চক্র চোরাই গরু নিয়ে পিকাপে করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ভোররাতে ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পিকাপসহ দুই সদস্যকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি চোরাই ষাঁড় গরু ও গরু পরিবহনে ব্যবহৃত পিকাপ (নম্বর—ঢাকা মেট্রো ন-২১-৬৫৩৪) জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন দীর্ঘদিন ধরে আন্তজেলা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের সফল অভিযানে গরু চুরি প্রতিরোধে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
আরও খবর