দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ

গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। প্রচন্ড গরমের মধ্যেও যেসকল খেটে খাওয়া ও সাধারণ মানুষ কাজের তাগিদে বাহিরে বের হয়েছে এবং পৌরসভার সর্বস্তরের মানুষের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ করছেন গোয়ালন্দ পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী ও পৌরসভার মেয়র পদপ্রার্থী গণ‌অধিকার পরিষদ নেতা মোঃ জাহাঙ্গীর খান। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাস স্ট‍্যান্ডে পৌরসভার সর্বস্তরের চলাচলরত পথচারী, রিক্সা, অটো, মাহেন্দ্র, ভ‍্যান ও নছিমন চালকদের মধ্যে এ শরবত পান করানো হয়। এমন উদ্যোগে কয়েকজন পথচারি বলেন, বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপমাত্রায় ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পরেছে। কাজের তাগিদে তবুও ঘর থেকে বের হতে হয়েছে। এমতাবস্থায় কিছুক্ষণ কাজ করার পরেই গরমে গলা শুকিয়ে আসছে। এমন সময় জাহাঙ্গীর খানের উদ্যোগে এমনভাবে শরবত বিতরণ করাটা প্রশংসার দাবি রাখে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গণ‌অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বাড়ি থেকে শরবত তৈরি করে বড় পাতিলে ভ‍‍্যানযোগে জগ ভর্তি করে গ্লাসে গ্লাসে শরবত বিতরণ করছেন। কার্যক্রমে এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদ দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সোহাগ সরদার প্রমুখ সহ সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম বলেন, দেশে বহমান তাপমাত্রা ও ভ‍্যাপসা গরমে থেকে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের একটুখানি প্রশান্তি দিতে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খান ভাই এমন উদ্যোগ নিয়েছেন। আমাদের এই উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।
আরও খবর