কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ হৃদয় শেখ (২১), পিতা রুনু শেখ, আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের বাসিন্দা; মোঃ ইব্রাহিম খাঁ, পিতা মৃত ইসমাইল খাঁ, পাকুরিকান্দা গ্রামের বাসিন্দা; সুমি বেগম, স্বামী আলামিন মন্ডল, চর লক্ষীপুর গ্রামের বাসিন্দা; কুদ্দুস মন্ডল, পিতা মৃত আদু মন্ডল, চর লক্ষীপুর গ্রামের বাসিন্দা; বিলকিচ বেগম, স্বামী রহমান, চর লক্ষীপুর গ্রামের বাসিন্দা; মুক্তিরানী রায়, স্বামী উজ্জল কুমার কুন্ডু, সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা; মোঃ আতাউর রহমান খোকন, পিতা মোঃ ফজের আলী, বার্থা গ্রামের বাসিন্দা; মোঃ সোহেল মোল্লা, পিতা আবু বক্কার, কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ রাসেল সেখ, পিতা মোঃ খোরশেদ সেখ, খানখানাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া একই অভিযানে রাসেল শেখ, পিতা খোরশেদ শেখ, খানখানাপুর (বালিয়াডাঙ্গী) গ্রামের বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে। রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সদর থানার পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ নিজ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বলেন, “বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আরও খবর