নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে  মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন




রাজবাড়ীর গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ানের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী মো. সাইদুর রহমান ফকির লিখিত বক্তব্য পাঠ করেন।


লিখিত বক্তব্যে সাইদুর রহমান অভিযোগ করেন, ২০২২ সালের ১৭ জুন তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য ফরিদপুরের জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন। ওই সময় রাতে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে এবং তাঁর ছেলে আরিফ শেখকে নিয়ে কথা বলা হয়।


সাইদুরের দাবি, পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানার তৎকালীন এসআই শামীম দেওয়ানসহ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এ সময় তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। একপর্যায়ে ৬০ হাজার টাকা দেওয়ার পর বিষয়টি মীমাংসা করার কথা বলা হলেও পরে আরও ২ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও অভিযোগ করেন, ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। পরে শোয়েব নামে এক যুবককে আটক করে মারধরের মাধ্যমে তাঁর ও পরিবারের সদস্যদের নাম বলানো হয় এবং তাঁকে একটি হত্যা মামলায় আসামি করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন দাবি করে মামলাটি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান সাইদুর।


সাইদুর রহমান বলেন, তিনি বিএনপি পরিবারের লোক হওয়ায় সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ান পরিকল্পিতভাবে তাঁকে হত্যা মামলায় আসামি করেছেন। তিনি এ মামলা থেকে অব্যাহতি এবং সংশ্লিষ্ট সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


তবে সাইদুর রহমানের অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সংশ্লিষ্ট পক্ষের একজন বলেন, সাইদুরের মূল ব্যবসা কী এবং তিনি কী করেন—এ বিষয়গুলোও তদন্তে আসা প্রয়োজন। তাঁর দাবি, ফকির হত্যা মামলায় সাইদুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি। ফলে মামলাটি মিথ্যা নয় বলেও তিনি দাবি করেন।


এদিকে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা সাইদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং নির্দোষ হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।


তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



আরও খবর

গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

৩ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে