মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

কল্যাণ সমিতির অনুদান চেক বিতরণ



সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান চেক বিতারণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান চেক বিতরণ করা হয়।


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার এ কে এম আব্দুর রাজ্জাক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, সদস্য শেখ আব্দুল আজিজ, কাজী আরিফুর রহিম, আবুল কাশেম, নাজিরা বেগম, মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, শহিদুল ইসলামসহ আরো অনেকে।


এ সময় ৭ জনকে শিক্ষাবৃত্তি অনুদান ৭৩ হাজার টাকা, ১৬ জনকে এককালীন অনুদান ১ লক্ষ ২৬ হাজার টাকা, ২৩ জনকে সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ অনুদান ১ লক্ষ ৭৪ হাজার টাকা এবং ৩ জনকে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ৫৭ হাজার টাকাসহ সর্বমোট ৪৯ জনকে ৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে