মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার

পশ্চিম সুন্দরবনে হরিণ মারার  ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগের অভিযানে ছয়শত পিচ হরিণ মারার ফাঁসদড়ি ও শিকারী চক্রের ফেলে যাওয়া দুটি নৌকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(৬ মে) দুপুরে সুন্দরবনের টাটের খাল এলাকা থেকে এ ফাঁসদড়ি ও নৌকা উদ্ধার করা হয়।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিস সুত্রে প্রকাশ বনবিভাগ ও সিপিজি সদস্যদের সমন্বয়ে নিয়মিত টহল প্রদান কালিন সময়ে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে বনবিভাগ সদস্যবৃন্দ ও সিপিজি সদস্যবৃন্দ সুন্দরবনের টাটের খাল এলাকা থেকে হরিণ শিকারী চক্রের পেতে রাখা ছয়শত পিচ ফাঁসেরদড়ি জব্দ করেন এবং একই সময়ে বনবিভাগ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া চক্রের দুটি নৌকা জব্দ করেন।

সিপিজি টিম লিডার ইসমাইল হোসেন বলেন সুন্দরবনে টহল প্রদানকালে শিকারী চক্র বনবিভাগ সদস্যবৃন্দের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন শিকারী চক্রের পেতে রাখা ৬শত পিচ ফাঁসের দড়ি ও ফেলে রেখে যাওয়া দুটি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত হরিণ মারার ফাঁস দড়ি ।



Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে