সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

SH TECH ( Contributor )

প্রকাশের সময়: 21-11-2026 12:58:54 am

চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস করে প্যাকেট করা ২৪ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।


গ্রেপ্তার ফারুক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ফারুকের। অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় থাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, কক্সবাজার থেকে ঢাকায় মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

আরও খবর




deshchitro-6ae75c4c4538b-011126093540.webp
তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায়

১৯ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে