শেরপুরের ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের তৃতীয় মেয়াদে দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজের প্রতিনিধি মুরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার প্রতিনিধি আনিছ আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় ক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেনকে নির্বাচন কমিশনার ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আনিছ আহমেদ ও কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রুবেল নির্বাচিত হন। এছাড়া ক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন মাসুম ও লিটন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু রাইহান, দপ্তর সম্পাদক শেখ রিয়াজ, প্রচার সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য মুজাহিদ হোসেন। নবগঠিত কমিটির নেতারা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
৯ ঘন্টা ০ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ ঘন্টা ৩৫ মিনিট আগে