সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ফলশ্রুতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধ্বংসাক্ত চালিয়েছে। এতে থানা ভবনসহ সরকারি সম্পদ নষ্ট হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবে। 


শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌর শহরের থানা মোড় বটতলা চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 


উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে। সন্ত্রাসবাদ বিএনপি বিশ্বাস করে না। বিএনপি গণমানুষের দল।



অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহসভাপতি শাহীন খান, সহসভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহ্বায়ক ছামিউল হক লাভলু এবং হামিদুর রহমান মলিন। 


সমাবেশের আগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ শেষে খানা মোড় বটতলা চত্বরে সমাবেশে যোগ দেন মিছিলকারীরা। এতে নেতৃত্ব দেন এমপি সুলতান মাহমুদ বাবু। 


বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন স্থানীয় বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর