কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শরীয়তপুরে ১৫অক্টোবর থেকে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু



শরীয়তপুরে জেলা পর্যায়ে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩’ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১২অক্টোবর) শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন আব্দুল হাদী মোঃ শাহ পরান সভাপতির বক্তব্যে বলেন, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। এই টিকাটি অত্যন্ত নিরাপদ ও টিকা দিতে আতঙ্ক হওয়ার কিছু নেই।


এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’- এই স্লোগানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। 


উপস্থাপনায় তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সি কিশোরীদের জন্য এইচপিভি টিকা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাব। শরীয়তপুর জেলার ১২২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৮ হাজার ৯১৫জন কিশোরীকে টিকা দেয়ার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ১৫ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসব্যাপী এ কার্যক্রম চলবে।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপি আই কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন সরদার, জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, ভোরের কাগজের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইস্রাফিল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নাসির দেশ চিত্র এর জেলা প্রতিনিধি মাহবুব আলম প্রমুখ।

Tag
আরও খবর